প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১২:৫৬ পিএম | আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১২:৫৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
সভায় দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, প্রকল্প অনুমোদন এবং অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের চতুর্থ সভায় ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে আটটি ছিল নতুন, তিনটি সংশোধিত এবং দুটি প্রকল্পের ব্যয় না বাড়িয়ে বাস্তবায়নের মেয়াদ বাড়ানোর প্রস্তাব।
ওই সভায় অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে ছিল তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ, পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন, রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক উন্নয়ন এবং মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন।
এছাড়া গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের তৃতীয় সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল। এর মধ্যে রাজধানীর গণপরিবহনব্যবস্থা উন্নয়নে তিনটি মেট্রোরেল প্রকল্পও ছিল।
আরও পড়ুন
- দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
- নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন
- পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা স্থগিত
- সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- বাল্য ও যৌতুকের বিয়ের নিবন্ধন করলেই কাজিদের লাইসেন্স বাতিল
- ডিসেম্বরেই আসছে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা, উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী
- দীর্ঘদিনের দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি
- জলবায়ু মোকাবিলায় ঋণ নয়, অনুদানের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী