৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১১:৩১ এএম | আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১১:৩১ এএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (২৬ অক্টোবর) জারি করা সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের ভিত্তিতে সরকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে।
সরকারের ঘোষিত ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে ওই দিন বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফলে ৭ নভেম্বর ব্যাংকগুলোতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে না।