চূড়ান্ত ভোটার তালিকায় দেশে ভোটার এখন ১২ কোটি ৮৭ লাখ ছাড়িয়ে
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ০৫:১৫ পিএম | আপডেট: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ০৫:৫২ পিএম
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জনে।
সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের সবাইকে এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে আগের তুলনায় ভোটার সংখ্যা বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার জন।
মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার জন।
ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের পর ফরম-৬-এর মাধ্যমে দাবি, ফরম-৭-এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮-এর মাধ্যমে সংশোধনের আবেদন গ্রহণ করা হয়। ইসির সময়সূচি অনুযায়ী, গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। এরপর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন নেওয়া হয় এবং ২৭ আগস্টের মধ্যে সেসব আবেদন নিষ্পত্তি করা হয়। গৃহীত সিদ্ধান্তগুলো ২৮ আগস্টের মধ্যে তালিকায় যুক্ত করে আজ, ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইসি।
আগামী সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় ইসি। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ভোট আগে আয়োজনের পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিপ্রতিবন্ধী রাবি শিক্ষার্থী শাকিল
- দুই দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল ২৭ কোটি ঘনফুট
- শিশুদের প্রতিভা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমান
- সাইবার অপরাধ ঠেকাতে সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা
- শিল্পে গ্যাসের সরবরাহ কাল থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী
- ঢাকা-১৭ আসনের মসজিদ-মন্দিরে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণদিচ্ছে সরকার, দৈনিক ভাতা মিলবে ২০০ টাকা
- প্রাণিকুলের প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান