দেশে খাদ্যের পর্যাপ্ত মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ০৮:২৩ পিএম | আপডেট: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ০৮:২৩ পিএম
দেশের সব জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত আছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
রবিবার দুপুরে মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় অবস্থিত খাদ্য গুদামে আকস্মিক পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
দেশের দুর্যোগ মোকাবিলা প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, আমরা এই পরিকল্পনা নিয়েও কাজ করছি। যাতে দেশে যে কোনো পরিস্থিতি সামাল দিতে পারি, ঠিক সেভাবেই মজুতের ব্যবস্থা করা হচ্ছে।
খাদ্যের সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, আসলে আমি তো বেশি দিন হয়নি দায়িত্ব নিয়েছি। মাত্র কয়েকদিন হয়েছে। অতএব আমাকে দেখতে হবে, অবজারভেশন করতে হবে, আসলেই সত্যি কোনটি বা কী হচ্ছে। তারপর এই সম্পর্কে মতামত দিতে পারব।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাছরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিপ্রতিবন্ধী রাবি শিক্ষার্থী শাকিল
- দুই দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল ২৭ কোটি ঘনফুট
- শিশুদের প্রতিভা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমান
- সাইবার অপরাধ ঠেকাতে সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা
- শিল্পে গ্যাসের সরবরাহ কাল থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী
- ঢাকা-১৭ আসনের মসজিদ-মন্দিরে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণদিচ্ছে সরকার, দৈনিক ভাতা মিলবে ২০০ টাকা
- প্রাণিকুলের প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান