হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্তে ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প
রবিবার, ২ আগস্ট, ২০২৬ ১০:২৭ এএম | আপডেট: রবিবার, ২ আগস্ট, ২০২৬ ১০:২৭ এএম
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন সামরিক শক্তি প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ প্রস্তুত ছিল বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান ও মধ্যপ্রাচ্যের অন্য কয়েকটি দেশের অনুরোধে সেই হামলা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গতকাল শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, প্রস্তাবিত সমঝোতার আওতায় হরমুজ প্রণালি অবিলম্বে, সম্পূর্ণ ও সর্বাত্মকভাবে উন্মুক্ত করা হবে, পাশাপাশি অবসান ঘটবে ইরানের পরমাণু কর্মসূচি থেকে উদ্ভূত হুমকিরও। বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের ভবিষ্যতের স্বার্থে সম্ভাব্য হামলা বাতিলে সম্মত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তবে তিনি স্পষ্ট করে দেন, এই সিদ্ধান্ত নির্ভর করছে দ্রুত একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর ওপর।
নিজের বিবৃতিতে ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক আতঙ্ক, শক্তি ও ক্ষমতার এমন মাত্রায় হামলা চালাতে প্রস্তুত ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি। এমন প্রস্তুতির মধ্যেই ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হামলা স্থগিত রাখার অনুরোধ জানায়, যার প্রেক্ষিতে একটি সমঝোতার শর্তে সম্মত হওয়ার কথা জানান তিনি।
বিবৃতির শেষাংশে ট্রাম্প বলেন, এই অঙ্গীকারে ইসরায়েলও তাঁর সঙ্গে যুক্ত হয়েছে। সবাইকে একযোগে কাজ শেষ করার আহ্বান জানিয়ে বিষয়টিতে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি।
আরও পড়ুন
- ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্পের আঘাত
- ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৯ বাংলাদেশির মৃত্যু
- ভারতের মন্দিরে পদদলিত হয়ে ৭ নারীর মৃত্যু
- মক্কা প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প
- দক্ষিণ লেবাননে ভয়াবহ বিমান হামলায় নিহত ১১
- লিবিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন, ড্রোন হামলার অভিযোগ
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৩২
- হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে, দাবি ট্রাম্পের