বুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক শরীফুল ইসলাম
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ১০:৫৪ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ১০:৫৪ এএম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলামকে বিশ্ববিদ্যালয়টির চতুর্থ উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। তিনি বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।
১৯৯৭ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন অধ্যাপক শরীফুল ইসলাম। উচ্চশিক্ষার জন্য পরবর্তীতে তিনি জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং সেখান থেকে ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর একই বিশ্ববিদ্যালয়ে দুই বছর পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন তিনি।
বিএসসি সম্পন্নের বছরেই, অর্থাৎ ১৯৯৭ সালে বুয়েটে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন অধ্যাপক শরীফুল ইসলাম। এরপর ধাপে ধাপে পদোন্নতি পেয়ে ২০১৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। বর্তমানে তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে এবং একই সঙ্গে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন
- এবার ৫৭ বিদ্যালয়য়ে একজন শিক্ষার্থীও পাস করেনি
- দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬১৭৬ জন
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
- এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি
- এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত