পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ১১:২৬ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ১১:২৬ এএম
পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙি এলাকায় অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন এবং অ্যাম্বুলেন্সচালক রাজ হোসেন।
পাবনা মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কেয়া নামের এক শিশুর মৃত্যু হলে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে স্বজনরা পাবনায় নিয়ে আসছিলেন।
পথে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সটিকে সরাসরি ধাক্কা দেয়।
এতে অ্যাম্বুলেন্সচালক রাজ হোসেন ও শিশুটির নানী বুলু খাতুন ঘটনাস্থলেই মারা যান। আহত চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- কিশোরগঞ্জে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত