সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন দেড়শ পর্যটক
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ১০:৩২ এএম | আপডেট: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ১০:৩২ এএম
সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন দেড়শ পর্যটক, বাকিদের ফেরাতে চলছে তৎপরতা
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি-সাজেক সড়ক তলিয়ে যাওয়ায় দুই দিন ধরে আটকে থাকা প্রায় ১৫০ জন পর্যটককে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সহায়তায় নিরাপদে গন্তব্যে ফিরিয়ে আনা হয়েছে।
গত বুধবার সকাল থেকে অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি-সাজেক সড়কের কয়েকটি অংশ পানিতে তলিয়ে যায়।
এতে সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাজেকে বেড়াতে যাওয়া প্রায় ৬০০ পর্যটক আটকা পড়েন। বৃষ্টি অব্যাহত থাকায় সড়কের পানি না কমায় দীর্ঘ সময় তাদের ফেরানো সম্ভব হচ্ছিল না। আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনী।
সংশ্লিষ্টরা জানান, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়ন (২০৩ পদাতিক ব্রিগেড)-এর সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল) কার্যকর পদক্ষেপ নেয়।
বৃহস্পতিবার বাঘাইহাট জোনের সেনাসদস্যরা ভেলা ও নৌকার মাধ্যমে আটকে পড়া পর্যটকদের খাগড়াছড়ির দীঘিনালায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। সন্ধ্যা পর্যন্ত এভাবে প্রায় ১৫০ জন পর্যটক খাগড়াছড়ি জেলা সদরে ফিরে আসতে সক্ষম হন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাজেকে এখনো আটকে থাকা বাকি পর্যটকদেরও পর্যায়ক্রমে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮