এলপিএলে ৫ বাংলাদেশি ক্রিকেটার, জাফনায় সাকিব-তাসকিন
মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ০৯:৫২ এএম | আপডেট: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ০৯:৫২ এএম
লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরে জায়গা পেলেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার।
আগামী ১৭ জুলাই শুরু হতে যাওয়া এই টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে টাইগারদের প্রতিনিধিত্ব করবেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, হাসান মাহমুদ ও মেহেদি হাসান মিরাজ।
প্লেয়ার্স ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে তিনজন দল নিশ্চিত করেন। আইকন ক্যাটাগরি থেকে অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে টানে জাফনা কিংস। স্টার ক্যাটাগরি থেকে একই দলে সুযোগ পান পেসার তাসকিন আহমেদ। আর টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসকে দলে নেয় গল গ্যালান্টস।
পরে প্লেয়ার্স ড্রাফটে আরও দুই টাইগার দল পান। ক্লাসিক ক্যাটাগরিতে পেসার হাসান মাহমুদকে দলে ভেড়ায় কলম্বো ক্যাপস। ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ যোগ দেন লিটনের দল গল গ্যালান্টসে।
এলপিএলে বাংলাদেশিদের আগের অভিজ্ঞতাও উল্লেখযোগ্য। ২০২৩ সালে সাকিব গল টাইটানসের হয়ে ১০ ম্যাচে ১৩৮ রান ও ১১ উইকেট নেন। তাসকিন ২০২৪ সালে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে তিন ম্যাচে চার উইকেট শিকার করেন। আর লিটন ২০২৩ সালে গল টাইটানসের হয়ে তিন ম্যাচে করেন ৩৪ রান।
আরও পড়ুন
- পূর্ণ পারিশ্রমিক পাবেন সোমালিয়ান রেফারি আরতান
- চোট সারলেও কেপ ভার্দের বিপক্ষে একাদশে নেই ইয়ামাল
- নেদারল্যান্ডসকে হারিয়ে নারী বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের
- তুরস্কের বিরুদ্ধে চমক দেখিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার
- শুরুর ধাক্কা সামলে শক্ত পুঁজি পেল বাংলাদেশ, ভালো শুরু অস্ট্রেলিয়ার
- বিশ্বকাপ মাঠেও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, কড়া হুঁশিয়ারি ইরানের
- তিন লাল কার্ডের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল মেক্সিকো
- শূন্য রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া, স্বপ্নের শুরু বাংলাদেশের