জিয়াউর রহমানের স্মরণে ১৬ স্থানে প্রধানমন্ত্রীর ব্যাপক ত্রাণ বিতরণ কার্যক্রম
রবিবার, ৩১ মে, ২০২৬ ১০:০২ এএম | আপডেট: রবিবার, ৩১ মে, ২০২৬ ১০:০২ এএম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে রাজধানী জুড়ে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকার দুই সিটি কর্পোরেশনের ১৬টি স্থানে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন তিনি।
মানিক মিয়া এভিনিউর টি অ্যান্ড টি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কর্মসূচির সূচনা করে শ্যামলী স্কয়ার, পল্লবী মেট্রো স্টেশন, কুড়িল বিশ্বরোড, বাংলাবাজার, যাত্রাবাড়ী, জুরাইনসহ একাধিক এলাকায় ছুটে যান প্রধানমন্ত্রী। বিকেলে ধানমন্ডিতে বস্ত্র বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পৃথক কর্মসূচিতেও যোগ দেন তিনি।
দিনের শুরুতে সকাল ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারেক রহমান। দলের স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারাও এতে অংশ নেন।
সন্ধ্যায় গুলশানের বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার ও বোন সেলিমা ইসলামও মাহফিলে যোগ দেন।
আরও পড়ুন
- সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর
- উপদেষ্টা হয়রানির ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করল ঢাকা
- রাজধানীর বাস টার্মিনালগুলো দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- দিল্লি বিমানবন্দর থেকে দেশে ফিরলেন উপদেষ্টা ডা. জাহেদ
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান