দুপুরের মধ্যে তিন অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১০:৩৬ এএম | আপডেট: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১০:৩৬ এএম
দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এ কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
- রাজধানীতে পারিবারিক বিরোধে ছুরিকাঘাত, নিহত ১
- বৈশাখী শোভাযাত্রা ঘিরে ঢাবিতে কড়া নিরাপত্তা
- পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন
- তাপমাত্রা বাড়ার আভাস, জনজীবনে অস্বস্তির আশঙ্কা
- ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার ৪
- ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত