ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ট্রাম্পের, চুক্তি না হলে কঠোর হুঁশিয়ারি
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ০৮:৫৪ পিএম | আপডেট: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ০৮:৫৪ পিএম
ইরানকে চুক্তিতে আসা অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য শেষবারের মতো ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সময়সীমার মধ্যে সাড়া না দিলে ইরানের ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানকে আগে ১০ দিনের সময় দেওয়া হয়েছিল, যা এখন শেষের পথে।
তিনি লিখেছেন, “আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি। এরপর তাদের ওপর নরক নেমে আসবে।”
এর আগে গত ২৭ মার্চ ট্রাম্প ঘোষণা করেছিলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি স্থাপনায় কোনো হামলা চালাবে না। সেই সময়সীমা শেষ হতে চলায় নতুন করে এই ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সামনে এসেছে।
পৃথক আরেকটি পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে তার শুল্ক নীতির সাফল্যের কথা উল্লেখ করেন। পাশাপাশি ইরানকে ‘পরমাণু শক্তিধর দেশ’ হিসেবে উল্লেখ করে বলেন, এ ইস্যুতেও যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে রয়েছে।
আরও পড়ুন
- হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত
- ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ পাড়ি দিল চীনা ট্যাঙ্কার
- যেকোনো সময় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হতে পারে: নেতানিয়াহু
- ইরান ইস্যুতে ট্রাম্পের হুমকি ‘ভুল’ বলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমালোচনা
- লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৪
- কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান : পার্লামেন্ট স্পিকার
- ইরানের তেল রপ্তানি ঠেকাতে আন্তর্জাতিক জোটের ইঙ্গিত ট্রাম্পের