মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বৃদ্ধি
সোমবার, ২ মার্চ, ২০২৬ ১১:৪৭ এএম | আপডেট: সোমবার, ২ মার্চ, ২০২৬ ১১:৪৭ এএম
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি ও শেয়ারবাজারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার পর পরিস্থিতি মূল্যায়নে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় হঠাৎ বেড়ে গেছে অপরিশোধিত তেলের দাম। একই সঙ্গে বিভিন্ন দেশের শেয়ারবাজারে দেখা দিয়েছে পতন।
সোমবার সকালে এশিয়ার বাজারে আন্তর্জাতিক মানদণ্ডের ব্রেন্ট ক্রুডের দাম একপর্যায়ে ১৩ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। পরে কিছুটা স্থিতিশীল হলেও টোকিও সময় দুপুর পর্যন্ত ব্যারেলপ্রতি দাম প্রায় ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭৬ দশমিক ৪৮ ডলারে।
এদিকে এশিয়ার শেয়ারবাজারগুলোও নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু করে। হংকং এর হ্যাং সেন সূচকে প্রায় ২ শতাংশ এবং নিক্কেই ২২৫ সূচকে প্রায় ১ দশমিক ৫ শতাংশ কমে যায়।
যুক্তরাষ্ট্রে নিয়মিত লেনদেনের সময়ের বাইরে হওয়া স্টক ফিউচারসেও বড় ধরনের পতন দেখা গেছে, যা ওয়াল স্ট্রিটে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। মানদ এস এন্ড পি ৫০০ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচকের ফিউচারস—দুটিই প্রায় ০ দশমিক ৭ শতাংশ করে কমেছে।
আরও পড়ুন
- কমল সোনা ও রুপার দাম
- একীভূত ৫ ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে : গভর্নর
- বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দাম বৃদ্ধি
- জ্বালানি তেলের দাম মার্চ মাসেও অপরিবর্তিত
- বাংলাদেশসহ ৪০ দেশের ডিম ও মুরগিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা
- কমল এলপি গ্যাসের দাম
- দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর
- রমজান ঘিরে বেড়েছে নিত্যপণ্যের দাম, বিপাকে ক্রেতারা