মাহমুদ আহমাদিনেজাদ বেঁচে আছেন?
সোমবার, ২ মার্চ, ২০২৬ ১১:০১ এএম | আপডেট: সোমবার, ২ মার্চ, ২০২৬ ১১:০১ এএম
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ।
রোববার (১ মার্চ) বার্তাসংস্থা আনাদোলুকে এই তথ্য নিশ্চিত করেন তার ঘনিষ্ঠ সহযোগী।
গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আকস্মিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সহ শীর্ষ কর্মকর্তা ও কমান্ডাররা নিহত হন। গতকাল চাউর হয় যে, আহমাদিনেজাদও নিহত। কিন্তু তার উপদেষ্টা সর্বশেষ তার বেঁচে থাকার খবর দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেন, “তার সঙ্গে আমি যোগাযোগে আছি। সবকিছু ঠিক আছে।” গতকাল তার নিরাপত্তা কাজে ব্যবহৃত এক ভবনে হামলা হয়, যাতে তার তিন দেহরক্ষী নিহত হন। নিহতরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পস (আইআরজিসি)-এর সদস্য ছিলেন।
আহমাদিনেজাদের বাসভবন সেই ভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে। এটি হামলার লক্ষ্য ছিল না এবং সম্পূর্ণ অক্ষত রয়েছে।
খামেনির ছাড়াও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের নিহতের তালিকা এখনও পুরোপুরি প্রকাশিত হয়নি।
আরও পড়ুন
- ইরানি জাহাজের নাবিকদের ফেরত না দিতে শ্রীলঙ্কার ওপর যুক্তরাষ্ট্রের চাপ: রয়টার্স
- প্রতিবেশী দেশগুলো থেকে হামলা না হলে ইরান হামলা করবে না : প্রেসিডেন্ট
- ইরান ইস্যু শেষ হলে কিউবার পালা: ট্রাম্প
- আইআরজিসির নতুন প্রধান আহমদ বাহিদি, যুদ্ধের মধ্যেই বড় দায়িত্ব
- নেপালে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ চলছে
- ইরানের আকাশসীমা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে : দাবি হোয়াইট হাউসের
- ইরানে ঢুকছে কুর্দি যোদ্ধারা, স্থল অভিযান শুরু
- ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার ইঙ্গিত ট্রাম্পের