ভূমিকম্পে কেঁপে উঠল সারাদেশ, উৎপত্তিস্থল সাতক্ষীরা
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:২৬ পিএম | আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:২৬ পিএম
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল খুলনা জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার।
ঢাকা ছাড়াও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা এবং পার্শ্ববর্তী ভারতের কিছু এলাকায়, যেমন বারাসাতেও ভূকম্পন অনুভূত হয়েছে।
এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন
- তেল সংকটের শঙ্কা: রাজধানীর পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন
- বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ উধাও, তদন্তে পুলিশ
- ঈদের আগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
- খুলনায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা, একজন আটক
- ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- চট্টগ্রামে গলাকাটা শিশু উদ্ধার: ধর্ষণের পর হত্যার চেষ্টা, চমেকে চিকিৎসাধীন
- মিরপুর মেট্রোস্টেশনের পাশের ভবনে আগুন
- ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে কিশোরীকে তুলে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫