শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মারা গেছেন
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৩৩ এএম | আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৩৩ এএম
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান (বাদল) ইন্তেকাল করেছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করে রাত ৩টা ২৪ মিনিটে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি শোকবার্তা প্রকাশ করা হয়।
শোকবার্তায় জানানো হয়, কিডনি-জনিত জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নুরুজ্জামান মারা যান। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
মোহাম্মদ নুরুজ্জামান (বাদল) জামায়াতে ইসলামীর শেরপুর জেলা কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
আরও পড়ুন
- বিএনপি একমাত্র দল যার আছে পরিকল্পনা, কর্মসূচি ও অভিজ্ঞতা : তারেক রহমান
- দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত : জামায়াত প্রার্থী
- বনানীসহ আট স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভায় আজ
- ঢাকার ছয়টি স্থানে আজ তারেক রহমানের জনসভা আজ
- ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর, ক্যাডেট কলেজ ও আইটি পার্ক চালু করা হবে : তারেক রহমান
- ঢাকা থেকে সৈয়দপুরের পথে তারেক রহমান
- বিএনপির নয়াপল্টনের সমাবেশ স্থগিত
- আজ বিএনপির নির্বাচনি ইসতেহার ঘোষণা