তেহরানে এক রাতেই ২০০ জনের বেশি বিক্ষোভকারী হত্যা
শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬ ১১:১০ এএম | আপডেট: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬ ১১:১০ এএম
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে বলে করেছে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন।
গত বৃহস্পতিবার রাতে আন্দোলন তীব্র হয়। এ সময় বিক্ষোভাকারীর সহিংস হয়ে উঠেন। এর জবাবে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি ছোড়ে।
টাইম ম্যাগাজিন শুক্রবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন, শুধুমাত্র তেহরানের ছয়টি হাসপাতালে ২০৬ বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। যাদের বেশিরভাগ গুলিতে প্রাণ হারিয়েছেন।
সাময়িকীটি বলেছে, যদি মৃত্যুর তথ্য নিশ্চিত হয় তাহলে ধারণা করা যায়, ইরান সরকার বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে। এরসঙ্গে একটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কতাকে উপেক্ষা করা হবে। তিনি হুমকি দিয়েছিলেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে খামেনি সরকারকে চড়া মূল্য দিতে হবে।
গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এ আন্দোলন এখন পর্যন্ত ৩১টি শহরে ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতের তীব্র আন্দোলনের পর শুক্রবার রাতেও হাজার হাজার মানুষ তেহরানসহ অন্যান্য জায়গায় জড়ো হয়েছেন।
আরও পড়ুন
- স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ২১
- পূর্ণমাত্রার যুদ্ধের হুঁশিয়ারি ইরানের
- জামায়াতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করল ভারত
- পাকিস্তানে দুই ব্যাংকসহ পুলিশস্টেশনে হামলা, আভিযানে ১২ সন্ত্রাসী নিহত
- গ্রিনল্যান্ড দখলে বিরোধিতাকারীদের শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
- পাকিস্তানে ট্রাক উল্টে খাদে, একই পরিবারের ১৪ জন নিহত
- নোবেল পুরস্কার 'হস্তান্তরযোগ্য' নয় : পিস সেন্টার
- নোবেল পুরস্কারের মেডেল ট্রাম্পকে ‘উপহার’ দিলেন মাচাদো