মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল শুনানি শুরু
শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬ ১০:৩৩ এএম | আপডেট: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬ ১০:৪৬ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হচ্ছে আজ থেকে। এর আগে আপিল করার শেষ দিন গতকাল শুক্রবার পর্যন্ত নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আবেদন জমা পড়ে।
জানা গেছে, ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। টানা ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে।
কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম দিন শনিবার (১০ জানুয়ারি) ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি হবে। এরপর রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী আপিল শুনানির তারিখ ও সময়সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
এর আগে বাছাইয়ে সারা দেশে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল।
গতকাল শুক্রবার ছিল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ দিন। রাত সাড়ে ৯টার দিকে ইসি জানায়, শুক্রবার ১৭৬টি আপিল জমা হয়। সব মিলিয়ে পাঁচ দিনে আপিল জমা পড়েছে ৬৪৫টি।
এসব ত্রুটি সংশোধনের জন্য আবেদনকারীদের সুযোগ দেওয়া হয়েছিল।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি এবং নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি।
আরও পড়ুন
- নির্বাচন ঘিরে সরকারের কঠোর বিধিনিষেধ, আগ্নেয়াস্ত্র থানায় জমার নির্দেশ
- দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সুখবর দিল নির্বাচন কমিশন
- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন আজ
- বেগম খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনে শোকসভা আজ
- নির্বাচনের দায়িত্বে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য
- ইসিতে চলছে পঞ্চম দিনের আপিল শুনানি
- নির্বাচনে বিভ্রান্ত মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- পাসপোর্ট র্যাংকিংয়ে হতাশাজনক অবস্থানে বাংলাদেশ