বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে এনসিপি নেতারা
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ১১:৪০ এএম | আপডেট: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ১১:৪০ এএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসাধীন অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা।
শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে যান এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুলল্লাহ।
ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে খালেদা জিয়া বর্তমানে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় বিএনপি ছাড়াও বিভিন্ন দলের নেতারা হাসপাতালে গিয়ে খোঁজখবর নিচ্ছেন।
প্রধান উপদেষ্টার নির্দেশে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার আপডেট জানতে হাসপাতালে গেছেন এনসিপির আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং বিশেষ সহকারী মনির হায়দারও।
গত রোববার (২৩ নভেম্বর) হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার থেকে তিনি সিসিইউতে আছেন।
আরও পড়ুন
- ওসমান হাদিক বিদেশে নেওয়ার প্রস্তুতি
- হাদির ঘটনার পুনরাবৃত্তি হতে পারে : মির্জা ফখরুল
- মহতুল হোসাইনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
- হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার
- ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ হাদি’র পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান
- ওসমান হাদী গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক
- বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেকৃবিতে এ্যাবের দোয়া মাহফিল
- অতি সত্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল