আফগানিস্তানে পাকিস্তানের বোমা হামলায় নিহত ১০
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ ০২:৪৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ ০২:৪৯ পিএম
আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের একটি বাড়িতে পাকিস্তান সেনাবাহিনীর বোমা হামলায় কমপক্ষে নয় শিশুসহ এক নারী নিহত হয়েছে। আফগানিস্তানের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) আফগান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় মধ্যরাতে এই হামলা চালানো হয়েছে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেছেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে নয় শিশু (পাঁচ ছেলে ও চার মেয়ে) ও একজন নারী শহীদ হন এবং তার বাড়ি ধ্বংস হয়ে যায়।‘
তিনি আরো বলেন, উত্তর-পূর্ব কুনার ও পূর্ব পাকতিকা প্রদেশেও বিমান হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছে।
সূত্র : আল জাজিরা
আরও পড়ুন
- সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক
- জাপানে ফের ভয়াবহ ভূমিকম্প অনুভূত, জরুরি সতর্কতা জারি
- জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা
- আবারও ভারতকে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
- ভারতে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ২৫, আহত ৫০
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯১৬
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল ৪৪০
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি