জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে
মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ১২:৫৬ পিএম | আপডেট: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ০১:০৫ পিএম
নির্বাচন কমিশন (ইসি) নিবন্ধিত দল জোটগতভাবে ভোটে অংশগ্রহণ করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে। এমন বিধান যুক্ত করেই গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার।
গতকাল সোমবার (৩ নভেম্বর) এই অধ্যাদেশ জারি করা হয়।
এর আগে, গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন করা হয়।
এরপর জোটের প্রতীকের সংশ্লিষ্ট ২০ অনুচ্ছেদে সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি তোলে।
অবশেষে জোট করলেও ভোট করতে হবে স্ব স্ব দলের প্রতীকে-এমন বিধান রেখেই অধ্যাদেশ জারি করা হলো। এর মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না, নিজ দলের প্রতীকে ভোট করতে হবে।
আরও পড়ুন
- পাঁচ পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তাকে বদলি
- নির্বাচন বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই : প্রেস সচিব
- জাতীয় নির্বাচনে ভোট দিতে প্রবাসিদের নিবন্ধন ছাড়াল ৩ লাখ
- তফসিল ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে প্রার্থীদের প্রচার সামগ্রী সরানোর নির্দেশ ইসির
- রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি
- নির্বাচনে দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করার আহ্বান দুদক চেয়ারম্যানের
- ৪ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা
- বিজয় দিবসে প্যারাস্যুটিংয়ে বিশ্বরেকর্ড করার অভিপ্রায় বাংলাদেশের