ছাত্রদল নেতা মেহেদীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
রবিবার, ৪ মে, ২০২৫ ০৭:১৯ পিএম | আপডেট: রবিবার, ৪ মে, ২০২৫ ০৭:২০ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মেহেদী হাসানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।
আজ রবিবার, সন্ধ্যা ৬.০০ ঘটিকায় (মে ০৪, ২০২৫) ঢাকার সাভারে সিআরপি হাসপাতালে এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা মোঃ আবুল কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম ও আলমগীর কবির।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সিনিয়র সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, মিসবাহ প্রমুখ।
এদিকে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা এবং অসুস্থ মেহেদী হাসানের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়া হয়।
এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর কাছ থেকে চিকিৎসা সহায়তা পেয়ে আবেগ আপ্লুত হয়ে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন মেহেদী হাসান।
এছাড়া আবারো যেনো সে রাজনীতির মাঠে সক্রিয় হতে পারে সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং তারেক রহমান-এর জন্যেও দোয়া প্রার্থনা করেন মেহেদী হাসান।
আরও পড়ুন
- ডিএসসিসি মেয়র পদে প্রার্থিতার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটিতে সারোয়ার হোসেন
- বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
- সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি
- ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী
- নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি
- বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
- চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা