খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারী আ'লীগ নেতা গ্রেপ্তার
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ১১:০৪ এএম | আপডেট: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ১১:০৪ এএম
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় সায়মন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (১৪ এপ্রিল) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন।
তিনি বলেন, সোমবার সন্ধ্যায় কারওয়ান বাজার এলাকা থেকে অভিযুক্ত সায়মনকে গ্রেপ্তার করা হয়। বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় তেজগাঁও এলাকার স্থানীয় এ আওয়ামী লীগ নেতাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।
এর আগে, বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় গত ৬ এপ্রিল মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
২০১৫ সালের এপ্রিল মাসে কারওয়ান বাজারে এ হামলার ঘটনা ঘটে। তখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনী প্রচার চলছিল। বেগম খালেদা জিয়া সেই নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
এ সময় তার গাড়িবহরে হামলা করেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের লোকজন। এ ঘটনার ১০ বছর পর ২০২৪ সালের ২২ আগস্ট তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন
- হাদির পরিবারকে প্রধান উপদেষ্টার ফ্ল্যাটের চাবি হস্তান্তর
- ২৪ ঘণ্টা দেশের সব স্থলবন্দর বন্ধ
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: ইসি সচিব
- আগামীকাল শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা
- নির্বাচনী অপরাধের বিচারে ৬৫৭ বিচারক নিয়োগ দিল আইন মন্ত্রণালয়
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে নতুন নির্দেশনা জারি
- ভোটের দিন চালু থাকবে মেট্রোরেল, বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা