আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল
সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ১০:৫০ এএম | আপডেট: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ১১:০৪ এএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন। এদিন সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানে ঢাকা তার পৌঁছানোর কথা রয়েছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশে ফেরার কথা রয়েছে। এ সময় তিনি বিমানবন্দর ১ নম্বর গেট ব্যবহার করবেন।
গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্ত্রী রাহাত আরা বেগম। সর্বশেষ ২০২৪ সালের ১লা সেপ্টেম্বর তিনি এবং তার সহধর্মিনী সিঙ্গাপুরে গিয়েছিলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করার তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।
আরও পড়ুন
- নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি
- বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
- চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
- জয়নুল আবেদি ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন
- সরকারি গাছ কাটার অভিযোগে বিএনপি নেতার দলীয় পদ স্থগিত
- মুক্ত একুশের অনুভূতি ভিন্নরকম : মির্জা ফখরুল
- জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
- আজ চরমোনাই পীরের বাসায় যাচ্ছেন তারেক রহমান