কুয়াশা ভেদ করে রাজধানীর আকাশে সূর্যের হাসি, বেড়েছে দিনের তাপমাত্রা
শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫ ১১:১৩ এএম | আপডেট: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫ ১১:১৩ এএম
রাজধানীতে দুদিনের তীব্র কুয়াশার পর সূর্যের দেখা মিলেছে আজ। শীতের তীব্রতা কাটিয়ে ঢাকাসহ সারাদেশে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে আগামী ৯ জানুয়ারি থেকে দেশজুড়ে আবারও শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
আজ শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোঃ আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আজকে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।’
দীর্ঘসময় কুয়াশা থাকায় শীতের অনুভূতি বেড়েছে উল্লেখ করে এই আবহাওয়াবিদ বলেন, ‘আজ থেকে দিন ও রাতের তাপমাত্রা দু-এক ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে। তবে ঘন কুয়াশায় কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।’
আগামী ৮ জানুয়ারি সিলেট ও ময়মনসিংহ বিভাগে শীতের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছেন আবুল কালাম মল্লিক।
তিনি বলেন, ‘আগামী ৯ জানুয়ারি থেকে পুনরায় দিন ও রাতের তাপমাত্রা কমবে। এ সময় দেশজুড়ে আবরও শুরু হবে মৃদু শৈত্যপ্রবাহ।’
জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে শীত বাড়বে এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দু-একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে দু-তিনটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি) থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আরও পড়ুন
- ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা, ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা
- ৬ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
- লঘুচাপের প্রভাবে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা
- মেঘলা আকাশ, ঢাকায় বজ্রবৃষ্টির আভাস
- ৮ বিভাগে হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস
- ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা, কমতে পারে গরম
- দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
- রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস