আমিরাতে গ্রেফতার আরো ৭৫ বাংলাদেশীর মুক্তি
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ ০৫:০৮ পিএম | আপডেট: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ ০৫:০৮ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেফতার হওয়া আরো ৭৫ বাংলাদেশীকে ক্ষমা করেছে দেশটির সরকার। এ নিয়ে মোট ১৮৮ জনকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিয়েছে আরব আমিরাত।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব মো: সারওয়ার আলম। তিনি বলেন, এ ইস্যুতে আমিরাতে আর কোনো বাংলাদেশী গ্রেফতার নেই।
এর আগে দুপুরে ফেসবুকে দেয়া এক পোস্টে সারওয়ার আলম লেখেন, ‘জুলাই-আগস্ট ২০২৪-এ ছাত্র-জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরো ৭৫ প্রবাসী বাংলাদেশীকে আজ ক্ষমা করল আমিরাত সরকার। এ ঘটনায় এ পর্যন্ত মোট ১৮৮ জনকে মুক্তি দিয়েছে আমিরাত সরকার।’
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়।
তবে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়া ড. মুহাম্মদ ইউনূস এ বিষয়ে ২৮ আগস্ট কথা বলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে। এ সময় ওই বাংলাদেশীদের ক্ষমা করার অনুরোধ করেন প্রধান উপদেষ্টা। তার অনুরোধ রেখে বাংলাদেশীদের মুক্তি দেয় আরব আমিরাত।
আরও পড়ুন
- পিজিআরের সদস্যদের ত্যাগ চিরকাল দৃষ্টান্ত হয়ে থাকবে: প্রধানমন্ত্রী
- জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে ডাক টিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
- করদাতাদের অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, এনবিআরের কঠোর সতর্কবার্তা
- কবি নজরুল এ ভূখণ্ডে না জন্মালেও তাঁর হৃদয়জুড়ে ছিল বাংলাদেশের : প্রধানমন্ত্রী
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ডিজিটাল নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ
- নতুন রঙে ফিরল বাংলাদেশ পুলিশ
- পূর্বাচলে হচ্ছে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি