মিরপুরে শহীদ পরিবারের পাশে তারেক রহমান
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪ ০৪:১৮ পিএম | আপডেট: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪ ০৪:৪৪ পিএম
চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজধানী ঢাকার মিরপুরে শহীদ পরিবারের স্বজনদের সাথে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’- এর একটি প্রতিনিধি দল।
মিরপুরে শহীদ পরিবারের পাশে তারেক রহমান
আজ বুধবার সকালে (নভেম্বর ২৭, ২০২৪) শহীদ পরিবারের স্বজনদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মিরপুরে শহীদ পরিবারের পাশে তারেক রহমান
রাজধানীর মিরপুর- ০২ এর ৬০ ফিট এলাকায় সংশ্লিষ্ট শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম, ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদত হোসেন প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম-আহবায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, জাতীয়তাবাদী যুবদল নেতা জগলুল পাশা পাভেল, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, ছাত্রদল নেতা শারিফুল, মোহান, সেতু, মিসবাহসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ।
আরও পড়ুন
- ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী
- নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি
- বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
- চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
- জয়নুল আবেদি ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন
- সরকারি গাছ কাটার অভিযোগে বিএনপি নেতার দলীয় পদ স্থগিত
- মুক্ত একুশের অনুভূতি ভিন্নরকম : মির্জা ফখরুল
- জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি