ইসরায়েলি হামলা : গাজা-লেবাননে মৃতের সংখ্যা ছাড়াল ৪৮ হাজার
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ১১:০৮ এএম | আপডেট: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ১১:০৮ এএম
গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা থামার কোনো লক্ষণ নেই। গতকাল সোমবার (২৫ নভেম্বর) ইসরায়েলের হামলায় লেবাননে আরও ৩১ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন।
একইদিন গাজায় প্রাণ হারিয়েছেন আরও ১১ জন। দখলদার বাহিনীর এই হামলায় গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়েছে। খবর আল জাজিরার।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চলছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দেশটিতে ৩ হাজার ৭৬৮ জন নিহত হয়েছেন, যাদের অর্ধেক নারী ও শিশু। আহত হয়েছেন ১৫ হাজার ৬৯৯ জন।
গাজার উত্তরাঞ্চলে তিনটি বড় ধরনের হামলায় অন্তত ১১ জন নিহত হন। ওয়াফা নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, আজ-জারকা এলাকায় হামলায় নারী ও শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। শাতি শরণার্থী শিবিরে তিনজন এবং জেইতুন এলাকায় দুইজন প্রাণ হারিয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় নির্বিচার হামলা শুরু করে। ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকায় এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৪৪ হাজার ২৩৫ জন। আহত হয়েছেন এক লাখ চার হাজার ৬৩৮ জন।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ১৩৯ জনকে হত্যা করে এবং দুই শতাধিক মানুষকে জিম্মি করে। এর প্রতিশোধ নিতে গাজা ও লেবাননে নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল।
আরও পড়ুন
- ওপেক ছাড়ল আমিরাত, চাপে সৌদি আরব ও জ্বালানি বাজার
- কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
- হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী: কে এই কোল টমাস অ্যালেন?
- হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, নিরাপদে সরানো হয়েছে ট্রাম্পকে
- প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন নেতানিয়াহু
- ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি, ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার
- তিন সপ্তাহের যুদ্ধবিরতি, ওয়াশিংটনে বসছে ইসরায়েল-লেবাননের ঐতিহাসিক বৈঠক