চট্টগ্রামে জুস তৈরির কারখানায় আগুন
বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ ১১:১৪ এএম | আপডেট: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ ১১:১৪ এএম
চট্টগ্রামের খুলশী এলাকায় জুস তৈরির একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ বুধবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ খান বলেন, ভোর ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ শুরু করে। ৫টা ১০মিনিট আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণে পাশে থাকা একটি আবাসিক ভবনের কিছু বাসিন্দা ধোঁয়ায় আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করেন।
তিনি জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে, বলেন তিনি।
আরও পড়ুন
- এমপি গাজী নজরুলের বাসা থেকে নিহত দ্বিতীয় স্ত্রীর চাঞ্চল্যকর চিঠি উদ্ধার
- যাত্রাবাড়ীতে পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ থেকে ১০ ককটেল উদ্ধার
- অপ্রতিমের জানাজা সম্পন্ন
- স্ত্রী সৌদিতে যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু
- বগুড়া প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, ৬১ মামলা
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব