রাষ্ট্রপতি থাকবে কি থাকবে না, তা নিয়ে অস্থিরতার কিছু নেই : রিজভী
সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ ০২:৫৮ পিএম | আপডেট: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ ০৫:১৮ পিএম
রাষ্ট্রপতি থাকবে কি থাকবে না তা নিয়ে অস্থিরতার কিছু নেই। শেখ হাসিনার দোসরদের আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করাটাই মুখ্য বলে মন্তব্য করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর আজিমপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আবেগের বশবর্তী হয়ে এমন কিছু করা যাবে না যাতে সংবিধান বহির্ভূত কিছু হওয়ার সম্ভাবনা থাকে। প্রয়োজনীয় সংস্কার করে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে ফিরিয়ে দিতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকে ডেঙ্গু নিধনে সচেতনতা বৃদ্ধিতে যে ধরনের পদক্ষেপ নেওয়ার কথা তার কিছুই দেখা যাচ্ছে না।
এছাড়া দ্রব্যমূল্যের উদর্ধ্গতি নিয়ে তিনি বলেন, বিশ্ববাজারে চালের দাম কমেছে। অথচ বাংলাদেশে দিন দিন চালের দাম বাড়ছে।
আরও পড়ুন
- নবনিযুক্ত বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভীকে "আমরা বিএনপি পরিবার"-এর অভিনন্দন
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
- ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন নাছির উদ্দিন নাছির
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা