শামসুন্নাহার হলের ছাত্রলীগ নেত্রী ঊর্মি ও সূর্যসেন হলের রাকিব গ্রেপ্তার
সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ ১২:০২ পিএম | আপডেট: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ ১২:০৩ পিএম
সদ্য নিষিদ্ধ হওয়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সভাপতি খাদিজা আক্তার ঊর্মি ও সূর্যসেন হল শাখার সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রবিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাবির শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মি এবং সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি।
গ্রেফতাররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলার এজাহারভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।
আরও পড়ুন
- নবনিযুক্ত বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভীকে "আমরা বিএনপি পরিবার"-এর অভিনন্দন
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
- ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন নাছির উদ্দিন নাছির
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা