দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪৪২১ কোটি, ৩৫ ভাগই কৃষিতে : সিপিডি
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ ০২:৩৯ পিএম | আপডেট: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ ০২:৩৯ পিএম
ফেনী-কুমিল্লাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে সাম্প্রতিক বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৫ ভাগ ক্ষতি হয়েছে কৃষি ও অবকাঠামো খাতে।
আজ রোববার (৬ অক্টোবর) রাজধানীর ধানমণ্ডিতে সিপিডির কার্যালয়ে এই তথ্য দেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফাহমিদা খাতুন বলেন, দক্ষিণ-পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা জিডিপির দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে কৃষি ও বন খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। যার পরিমাণ ৫ হাজার ১৬৯ কোটি টাকা।
অবকাঠামো খাতে ৪ হাজার ৬৫৩ কোটি টাকার ক্ষতি হয়েছে জানিয়ে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, ঘরবাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে ২ হাজার ৪০৭ কোটি টাকা।
জেলা হিসাবে নোয়াখালীতে সবচেয়ে ক্ষতি হয়েছে বলেও জানান ফাহমিদা খাতুন।
তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ হাজার ১৯১ কোটি টাকা। এরপর আছে কুমিল্লা জেলা। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ হাজার ৩৯০ কোটি টাকা।
আরও পড়ুন
- রমজানে অফিসের সময়সূচি জানাল সরকার
- নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের মতবিনিময়
- পোস্টাল ব্যালটে ভোট দিলেন কারাবন্দিরা
- প্রকাশ্যে ক্ষমা না চাইলে ঢাকা-১৭ জামায়াত প্রার্থীকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণার দাবি
- সিইসির সঙ্গে বিএনপির বৈঠক আজ
- দুই নম্বরি নয়, এবার ভোট দিয়েই জিততে হবে : ইসি সানাউল্লাহ
- আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ইইউ,কমনওয়েলথ'সহ ১৬ দেশ
- প্রবাস থেকে ভোট ছাড়াই ফেরত এলো ১১ হাজার পোস্টাল ব্যালট