চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের যমুনার সামনে অবস্থান, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:৫৪ পিএম | আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:০৯ পিএম
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীরা চাকরিপ্রত্যাশীরা শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন।
আজ সোমবার দুপুর সোয়া ১টায় তারা সেখানে পৌঁছায় তারা।
এরপর আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

এর আগে সকাল ১১টা থেকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে অবস্থান নেন চাকরিপ্রত্যাশীরা।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার গণমাধ্যমকে বলেন, ‘প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা-সমাবেশ করার বিষয়ে আগেই নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে যায়। পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ গ্রহণ করছি।’
উল্লেখ্য, গত ২৫ আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন সংলগ্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে।
আরও পড়ুন
- ৩ সিটি করপোরেশনে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে ২০ কোটি টাকা বরাদ্দ
- সব উপজেলা সরকারি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ
- দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন
- চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান
- প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিপ্রতিবন্ধী রাবি শিক্ষার্থী শাকিল
- দুই দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল ২৭ কোটি ঘনফুট
- শিশুদের প্রতিভা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমান
- সাইবার অপরাধ ঠেকাতে সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা