সাবেক পিবিআই প্রধান বনজের বিরুদ্ধে সালমান শাহর মায়ের অভিযোগ
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:৫৫ পিএম | আপডেট: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:৫৫ পিএম
১৯৯৬ সালে সালমান শাহ মৃত্যুবরণ করেন। দেখতে দেখতে ২৮ বছর পেরিয়ে গেছে। অথচ এখনো তার মৃত্যুরহস্য উন্মোচিত হয়নি। সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন নাকি পরিকল্পিতভাবে খুব করা হয় তাকে, এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায় না। সালমান শাহর মা নীলা চৌধুরী অবশ্য দাবি করেছেন, প্রয়াত এই নায়ক আত্মহত্যা করেননি।
সালমান শাহ হত্যা মামলায় তদন্তের দায়িত্বে ছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে পিবিআইয়ের তৎকালীন প্রধান বনজ কুমার মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ঠিকঠাকভাবে তৈরি করেননি বলে অভিযোগ নীলা চৌধুরীর।
সম্প্রতি লন্ডন থেকে দেওয়া এক সাক্ষাৎকারে নীলা চৌধুরী বলেন, ‘বনজ কুমার অনেক টাকা খেয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন। আমাদের কাছে বারবার টাকা চাওয়া হয়েছে। সালমান শাহর অডিও রেকর্ডের ক্যাসেট পিবিআইতে দিয়েছিলাম, কিন্তু সেটা ফেরত পাইনি।’
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় প্রথমে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।
আরও পড়ুন
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
- “টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা
- গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান
- জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন সালমান
- সব জটিলতার অবসান, আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর
- মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র
- হঠাৎ গান ছাড়ার ঘোষণা দিলেন তাহসান