কাঠগড়ায় অঝোরে কাঁদলেন হাজি সেলিম, ৫দিনের রিমান্ড মঞ্জুর
সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:৪৪ পিএম | আপডেট: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:৪৫ পিএম
রাজধানীর লালবাগ থানার একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় আদালতের এজলাসে আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায় হাজি সেলিমকে।
এর আগে, তাকে আদালতে তুলে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজি মোহাম্মদ সেলিমকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী। রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুক ফারুকি।
রোববার মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
আরও পড়ুন
- প্রতারণা রোধে আগের বিয়ের তথ্য কাবিননামায় যুক্ত করার নির্দেশনা চেয়ে রুল
- জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট
- ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- রিমান্ড শেষে কারাগারে খলনায়ক ডন
- সাবেক ভূমিমন্ত্রীর সিঙ্গাপুরে থাকা সম্পদ ক্রোকের আদেশ
- সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র মিলেছে: চিফ প্রসিকিউটর
- আদালতে খুনের দায় স্বীকার সিদ্ধার্থ-মুগ্ধর
- নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ