প্রতিটি গ্রামকে নাগরিক সুবিধার আওতায় আনা হবে : প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০৩:২৭ পিএম | আপডেট: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০৩:২৭ পিএম
ধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশের সকল গ্রামের মানুষদের জন্য নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা প্রতিটি গ্রামকে নাগরিক সুযোগ-সুবিধার আওতায় আনব এবং প্রতিটি গ্রামের মানুষ নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করবে।’
আজ মঙ্গলবার (১১ জুন) ঈদুল আজহার ৫ দিন আগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারা দেশে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে আরো ১৮ হাজার ৫৬৬টি বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জ, কক্সবাজারের ঈদগাঁও ও ভোলার চরফ্যাশন উপজেলার সাথে সংযুক্ত হয়ে সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিলসহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
সবার জন্য আবাসন নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ফ্ল্যাগশিপ আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত বাড়িগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে হস্তান্তর করেন জনপ্রতিনিধি ও মাঠ প্রশাসন।
ঘর বিতরণের পাশাপাশি ২৬টি জেলার সব উপজেলাসহ আরো ৭০টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন তিনি।
নতুন এই ঘোষণার ফলে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলার মোট সংখ্যা ৫৮টিতে পৌঁছাল এবং সারা দেশে উপজেলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৪টিতে।
সূত্র : ইউএনবি
আরও পড়ুন
- আজ থেকে নতুন সময়সূচীতে চলবে সরকারি-বেসরকারি অফিস
- সন্ধ্যা ৬টায় দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত বহাল
- শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আজ
- উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি হামের টিকাদান শুরু
- কেরানীগঞ্জে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সুনামগঞ্জের কৃষকেরা দেশের ৮ভাগের এক ভাগ ধান উৎপাদন করে থাকেন: ভূমি মন্ত্রী
- সড়ক দুর্ঘটনায় আহত তিতুমীর কলেজের ভিপি হানিফের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
- প্রথমবারের মতো ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী