বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২
শনিবার, ১১ মে, ২০২৪ ১২:১১ পিএম | আপডেট: শনিবার, ১১ মে, ২০২৪ ০১:২১ পিএম
নরসিংদীর পাঁচদোনায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসের আরও তিন যাত্রী।
আজ শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনার ড্রিম হলিডে পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক আবদুস সালাম (৪৩) ও যাত্রী পিয়াল (২৬)।
স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেটের উদ্দেশে যাত্রা করে। পরে সকাল ৬টার দিকে পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে এলে ঢাকা অভিমুখী যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সালাম ও পিয়াল নিহত হন। আহত হন মাইক্রোবাসে থাকা আরও তিন যাত্রী। তারা হলেন- শাকিব (২৬), আকিব (২৬) ও অমিত (২৭)।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনের লাশ উদ্ধার করে মাধবদী থানায় হস্তান্তর করেছি। এ ঘটনায় আরও তিনজন যাত্রী আহত হয়েছেন।
কোন বাসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটেছে সেটি নিশ্চিত করতে পারেননি এই কর্মকর্তা।
আরও পড়ুন
- ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩