এ্যাব-চট্টগ্রামের উদ্যোগে প্রকৌশলী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ১২:৫৩ পিএম | আপডেট: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ০৩:২১ পিএম
এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রামের উদ্যোগে প্রকৌশলী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (এপ্রিল ০২, ২০২৪) চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়স্থ ‘ইফকো কমপ্লেক্স জামান’-এর মিলনায়তনে এই প্রকৌশলী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং এ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এ্যাবের কেন্দ্রীয় মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ-বিএসপিপি (চট্টগ্রাম)- এর ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, বিএসপিপি'র সদস্য সচিব ডাঃ খুরশিদ জামিল।
এ্যাব (চট্টগ্রাম)-এর সাধারণ সম্পাদক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- এ্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি তানবীরুল হাসান তমাল, প্রথম যুগ্ম-মহাসচিব প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নু, যুগ্ম-মহাসচিব ও এ্যাব-ঢাকা সেন্টারের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, যুগ্ম-মহাসচিব প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক প্রকৌশলী বেলায়েত হোসেন প্রমুখ।
আরও পড়ুন
- নবনিযুক্ত বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভীকে "আমরা বিএনপি পরিবার"-এর অভিনন্দন
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
- ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন নাছির উদ্দিন নাছির
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা