নির্বিঘ্নে ভোট দেয়ার পরিবেশ নিশ্চিতে আন্দোলন থেমে নেই : রিজভী
সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ০২:১০ পিএম | আপডেট: সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ০২:১০ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে, সেই পরিবেশ নিশ্চিত করার যে আন্দোলন সেটি থেমে নেই, সে আন্দোলন অব্যাহত আছে।
আজ সোমবার সকালে নয়াপল্টনে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ২০১৮ সালে দেখেছি নিশিরাতে নির্বাচন, তার আগে দেখেছি একতরফা নির্বাচন, এবারে দেখলাম ডামি নির্বাচন। এ সমস্ত ভেলকিবাজির নির্বাচন দিয়ে জনগণের দৃষ্টিকে আড়াল করা যাবে না।
তিনি বলেন, সত্যিকারের নির্বাচন, যে নির্বাচনে ভোটারা কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারবে, সেই পরিবেশ নিশ্চিত করার যে আন্দোলন সেটি থেমে নেই, সে আন্দোলন অব্যাহত আছে।
ভারত গণতান্ত্রিক দেশ জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক দেশ হওয়ার পরও প্রতিবেশী দেশ হিসেবে তারা বাংলাদেশের একটি দলকে পছন্দ করে। সেই সাথে এ দেশের সকল অবৈধ নির্বাচনে স্বীকৃতি দিয়েছে। ভারতের এমন আচরণে একটি দেশের সাথে যে বন্ধুত্ব সেটি কিন্তু প্রতিফলিত হয় না। ভারতের নানা অন্যায় নিয়ে সামাজিক মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ চলছে। এটি ন্যায়সঙ্গত।
আরও পড়ুন
- নবনিযুক্ত বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভীকে "আমরা বিএনপি পরিবার"-এর অভিনন্দন
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
- ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন নাছির উদ্দিন নাছির
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা