যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব নয় : ওবায়দুল কাদের
সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:২০ পিএম | আপডেট: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৩:৫৬ পিএম
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা করে বা সম্পর্ক নষ্ট করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না বাংলাদেশ। ভিন্ন কৌশলে রূপপুরের জন্য বেশ কিছু জিনিস আনা হয়েছে, যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা না হয়।
আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন,পরিস্থিতি কখন কি হয় বলা যায় না। যুক্তরাষ্ট্রের নির্বাচনে কী হবে সেটি বোঝা যাচ্ছে না। সবকিছু মিলে ২০২৪ সালে কী রেজাল্ট হচ্ছে তা বলা যাচ্ছে না।
ওবায়দুল কাদের বলেন, কথা বেশি না বলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা যায় না। বিশ্ব পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করে।
মেট্রোরেলের চাহিদা ও ভিড় বেড়েছে- এ বিষয়ে কাদের বলেন, মেট্রো তো বাংলাদেশ রেলওয়ে না যে যখন-তখন বগি বাড়াবে। এটা তো একটা প্রযুক্তিগত বিষয়। পৃথিবীর কোথাও ৫ থেকে ৬টির বেশি বগি মেট্রোরেলে নেই। তবে চাহিদা যেহেতু বেড়েছে ১০ মিনিট থেকে ৮ মিনিট পর পর মেট্রো দেওয়া যায় কিনা পরিকল্পনা চলছে।
বিএনপির ১৩ নেতা জেলে মারা গেছে, এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, সেটি জানা নেই। কে কখন মারা গেছে, সেই তথ্য কোথাও তার প্রমাণ দাবি করেন ওবায়দুল কাদের। বিএনপিকে পাত্তা দিচ্ছি না এমন না। কার অবস্থা কখন কি হয় বলা যায় না।
আরও পড়ুন
- জাতিসংঘে বিশ্বশান্তি ও মানবাধিকারের পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
- জানুয়ারির মধ্যে দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে প্রধানমন্ত্রী
- দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
- ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম ফের চালু
- জনগণের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়নেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
- নভেম্বরে তফসিল, জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি
- আজ জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান