জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স
শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪ ০২:৫৫ পিএম | আপডেট: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪ ০২:৫৫ পিএম
তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
আজ শনিবার দুপুর ১টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।
এসময় কারাফটকে তাকে ফুল দিয়ে বরণ সাবেক ছাত্রনেতা শহীদুল্লাহ ইমরানসহ বিএনপি নেতারা।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ছোট কারাগার থেকে বৃহৎ কারাগারে প্রবেশ করেছি। সরকার যে প্রহসনের নির্বাচন করেছে তা সারা বিশ্ব দেখেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ৪ঠা নভেম্বর রাজধানীর বাড্ডার বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এমরান সালেহ প্রিন্সকে।
আরও পড়ুন
- নবনিযুক্ত বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভীকে "আমরা বিএনপি পরিবার"-এর অভিনন্দন
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
- ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন নাছির উদ্দিন নাছির
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা