কারামুক্ত হলেন বিএনপি নেতা সরোয়ার-আমিনুল
শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৭:১৩ পিএম | আপডেট: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৭:১৩ পিএম
জামিনে মুক্তি পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।
গতকাল বৃহস্পতিবার উভয় নেতাই গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়েছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘গতকাল বৃহস্পতিবার মজিবুর রহমান সরোয়ার জামিনে মুক্ত হয়েছেন।’
আমিনুল হকের বড় ভাই মঈনুল হক বলেন, ‘আমিনুল হক শারীরিকভাবে অসুস্থ। তাকে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকতে হবে।’
গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পর আন্দোলন চলাকালে পৃথক সময়ে সরোয়ার ও আমিনুলকে গ্রেপ্তার করে পুলিশ।
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন মজিবুর রহমান সরোয়ার ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ছিলেন আমিনুল হক।
আরও পড়ুন
- জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট
- ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- রিমান্ড শেষে কারাগারে খলনায়ক ডন
- সাবেক ভূমিমন্ত্রীর সিঙ্গাপুরে থাকা সম্পদ ক্রোকের আদেশ
- সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র মিলেছে: চিফ প্রসিকিউটর
- আদালতে খুনের দায় স্বীকার সিদ্ধার্থ-মুগ্ধর
- নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
- বিশেষ বেঞ্চে রামিসা হত্যা মামলার শুনানি রোববার