শিল্পকলায় আহমেদ রুবেলের প্রতি শ্রদ্ধা নিবেদন
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০২:১৪ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০২:১৪ পিএম
বাংলা নাটক ও চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতা আহমেদ রুবেল (৫৫) মারা গেছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নুরুল আলম আতিক।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় অভিনেতা আহমেদ রুবেলের মরদেহ শিল্পকলা একাডেমিতে আনা হয়। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন। তার আত্মার শান্তি কামনা করেন সহকর্মী, অগ্রজ, অনুজরা।
এরপর গাজীপুরে নেয়া হয় আহমেদ রুবেলের মরদেহ, সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন এ অভিনেতা।
কথা ছিল নিজের সিনেমার প্রিমিয়ারে আসবেন, সহকর্মীদের সাথে দেখবেন 'পেয়ারার সুবাস' সিনেমাটি। এসেছিলেন কিন্তু দেখা হয়নি কারো সাথে। কারণ সিনেমা শুরুর আগেই নিয়তির কাছে হার মানলেন গুণী অভিনেতা আহমেদ রুবেল।
মঞ্চ, টেলিভিশন আর সিনেমার দর্শকপ্রিয় মুখ ছিলেন আহমেদ রুবেল। তার অকাল প্রয়াণের শূন্যতা পূরনীয় নয়, বলছেন সংস্কৃতিজনরা।
সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে আহমেদ রুবেলের অভিনয় জীবন শুরু। তার অভিনীত প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। হুমায়ূন আহমেদের ‘পোকা’ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান রুবেল। তিনি চলে গেছেন, রেখে গেছেন তার কাজ। কাজ দিয়েই আহমেদ রুবেল থাকবেন শোবিজ কর্মীদের অন্তরে।
আরও পড়ুন
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
- “টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা
- গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান
- জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন সালমান
- সব জটিলতার অবসান, আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর
- মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র