বগুড়ায় ট্রাকের ধাক্কায় ৩ বন্ধুর মৃত্যু
রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:৫১ পিএম | আপডেট: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:৫১ পিএম
বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাহালু উপজেলার দরগাহাট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।
গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, কাহালু উপজেলার দোগাছি ছয়ঘরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২২) নুনু প্রামাণিকের ছেলে রাকিব প্রামাণিক (১৭) এবং একই গ্রামের মিজান (১৮)। নিহতরা সকলেই পেশায় কাঠমিস্ত্রি।
কাহালু থানার এসআই মাসুদ আলী জানান, ওই তিন যুবক মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কাহালু উপজেলার কাজীপাড়ায় গরুর নেহারি খেতে যাচ্ছিলেন। দরগাহাট পার হয়ে বগুড়া ভান্ডারের সামনে নওগাঁমুখী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় মিজানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ৯টার দিকে তিনিও মারা যান।
আরও পড়ুন
- বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি