শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের
শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৭:৩৭ পিএম | আপডেট: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৭:৩৭ পিএম
পুরো আসর জুড়ে অসাধারণ পারফরম্যান্স ছিল বাংলাদেশের। দাপুটে পারফরম্যান্সে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা ছোঁয়া হলো না বাংলার কিশোরীদের।
আজ শুক্রবার (২ জানুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে লঙ্কানদের কাছে ৩৬ রানে হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান করেন নেতমি পর্না।
১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন রাবেয়া আক্তার। এছাড়া আরবিন তানি করেন ১৬ রান। এছাড়া কেউ দাঁড়াতে পারেননি লঙ্কান বোলারদের সামনে।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৩৬ রানের জয়ে শিরোপা নিজেদের করে নেয় লঙ্কান মেয়েরা।
আরও পড়ুন
- ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জোড়া লাল কার্ড, বিশ্বকাপে কানাডার প্রথম জয়
- বিশ্বকাপে প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেল মেক্সিকো
- বাংলাদেশের সামনে আজ বাঁচা-মরার লড়াই
- স্টেডিয়ামে বসে ছেলের বিশ্বকাপ ম্যাচ দেখবেন ভোজিনহার মা
- হ্যাটট্রিকের রাতে বাবার অসুস্থতায় কেঁদেছিলেন মেসি
- কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিল ইংল্যান্ডের
- ড্র-র গ্লানি নিয়ে মাঠ ছাড়ল পর্তুগাল
- প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ