মিশরে জ্বালানিবাহী ট্রাকে আগুন, নিহত ৩১
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:০৫ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:০৫ এএম
মিশরের রাজধানী কায়রোতে জ্বালানিবাহী একটি ট্রাক উল্টে আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ব্যস্ত রিং রোডের আল-ওয়ারাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাকটি উল্টে যাওয়ার পর আগুন ধরে যায়। পরে তা আশপাশের কয়েকটি যানবাহনে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর ৩৯টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতদের কয়েকজনের শরীর মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার ধ্বংসাবশেষ সরিয়ে রিং রোডে যান চলাচলও স্বাভাবিক করা হয়েছে।
মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন। দেশটিতে গত বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা।
আরও পড়ুন
- রিয়াদে দ্বিতীয় দফায় ড্রোন হামলা, হরমুজে জাহাজ ক্ষতিগ্রস্ত
- নতুন বছরের শুরুতে ইরানে হামলা হতে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের
- বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা
- সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত
- সৌদির সর্বোচ্চ ভবন পিআইএফ টাওয়ারে হাউছিদের ক্ষেপণাস্ত্র হামলা
- কিম জং উনের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প: রুবিও
- মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র
- হরমুজে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকার ডুবি