1. »
  2. খেলার মাঠ

৫৩ বলে ২০৪ রান, বৈভবের ব্যাটে বিশ্বরেকর্ড

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ০৬:১৪ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ০৬:১৪ পিএম

৫৩ বলে ২০৪ রান, বৈভবের ব্যাটে বিশ্বরেকর্ড

মাত্র ৫৩ বলের ইনিংসে ২০৪ রান! অবিশ্বাস্য এই ব্যাটিংয়ে একের পর এক বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। তার বিধ্বংসী ব্যাটিংয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৫০ রানের লক্ষ্য মাত্র ১৪.২ ওভারেই পেরিয়ে গেছে ভারতীয় ‘এ’ দল।

দোহায় অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ১৩০ রান করেন হারপ্রীত সিং ভাটিয়া। ১৪৪ বলের ইনিংসটি সাজান তিনি। ভারতের হয়ে বল হাতে চার উইকেট শিকার করেন আরশাদ খান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাল্টা আক্রমণে নামে ভারত। বিশেষ করে বৈভব সূর্যবংশীর ব্যাটে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে আমিরাতের বোলিং বিভাগ। চার-ছক্কার বৃষ্টিতে মাত্র ৫৩ বলেই ২০৪ রান করেন এই তরুণ ব্যাটার। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ১৮টি ছক্কা।

শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৪.২ ওভারে ২৫০ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় ‘এ’ দল। জয়ের জন্য তখনও ৩৫.৪ ওভার বাকি ছিল। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন রিঙ্কু সিং।