বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১১:১২ এএম | আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১১:১২ এএম
বাল্টিক সাগরে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কিত একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। হামলার পর জাহাজটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। এ হামলার পেছনে ইউক্রেন থাকতে পারে বলে ধারণা করছে ফিনল্যান্ড।
স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে। স্পার্টা-২ নামের জাহাজটিতে থাকা ১৬ নাবিক প্রথমে লাইফবোটে এবং পরে কাছের একটি রুশ জাহাজে আশ্রয় নেন। তারা বর্তমানে রাশিয়ায় ফিরছেন বলে জানিয়েছেন ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলিয়া ইলিন।
ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন বলেন, সম্ভবত ইউক্রেন এ হামলার পেছনে রয়েছে। তবে জাহাজটিকে কেন লক্ষ্যবস্তু করা হয়েছে, তা স্পষ্ট নয়।
ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানায়, জাহাজটি রাশিয়ার বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদের দিকে যাচ্ছিল। গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় এটি ক্ষতিগ্রস্ত হয়।
শনিবার রাত পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল। ফিনল্যান্ডের জলসীমায় নোঙর করা থাকায় উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে উদ্ধার অভিযানের সময় রাশিয়ার একটি হেলিকপ্টার অল্প সময়ের জন্য ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন
- সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত
- সৌদির সর্বোচ্চ ভবন পিআইএফ টাওয়ারে হাউছিদের ক্ষেপণাস্ত্র হামলা
- কিম জং উনের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প: রুবিও
- মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র
- হরমুজে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকার ডুবি
- বিচারকদের ক্ষমতা আরও কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন
- সৌদি রাজধানী রিয়াদে হুথিদের হামলার চেষ্টা, ধ্বংস ৪ ক্ষেপণাস্ত্র-ড্রোন
- হুয়াংকে মার্কিন কংগ্রেসের তিন কমিটি তলব