সাভার-আশুলিয়ায় কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১০:৩৭ এএম | আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১০:৩৭ এএম
তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান অসন্তোষের মধ্যে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। অধিকাংশ কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন।
রোববার (২২ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। তবে এখনো ২৩টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বন্ধ ২৩টি কারখানার মধ্যে ২১টি শ্রম আইনের ‘নো ওয়ার্ক, নো পে’ ধারায় বন্ধ রাখা হয়েছে। বাকি দুটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালের শান্তিপূর্ণ পরিস্থিতি দিনভর বজায় থাকবে বলে তারা আশাবাদী। পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আরও পড়ুন
- টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, আটক ২
- সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- নড়াইলে হিন্দু বাড়িঘরে হামলার খবর মিথ্যা
- আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- আজ থেকে শুরু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল
- মিরসরাইয়ে দুই কাভার্ডভ্যান উল্টে ১০ কিলোমিটার যানজট
- বগুড়ায় আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
- গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন