নড়াইলে হিন্দু বাড়িঘরে হামলার খবর মিথ্যা
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১০:৩৪ এএম | আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১০:৩৪ এএম
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, এআই দিয়ে তৈরি ও পুরোনো ভিডিও ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেন্দারচর গ্রামে কোনো হিন্দু বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবার বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।
পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর বিএনপির মিছিলে হামলায় শাহীন শেখ ও সোহেল মোল্লা নিহত হন। এ ঘটনার জেরে শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নিহতদের স্বজন ও উত্তেজিত লোকজন বেন্দারচর গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা চালান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন
- টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, আটক ২
- সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- সাভার-আশুলিয়ায় কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা
- আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- আজ থেকে শুরু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল
- মিরসরাইয়ে দুই কাভার্ডভ্যান উল্টে ১০ কিলোমিটার যানজট
- বগুড়ায় আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
- গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন